শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপ যেভাবে অঘটনের পসরা সাজিয়ে বসেছিল, তাতে দ্বিতীয় রাউন্ডে যেকোনো ম্যাচই কঠিন হতে যাচ্ছিল বড় দলগুলোর জন্য। কিন্তু নকআউট পর্বে প্রথম দিন কোনো অঘটন ঘটেনি। প্রত্যাশিতভাবেই নিজেদের ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে লুই ভ্যান হালের নেদারল্যান্ডস। ৩-১ গোলের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে তারা।

আর্জেন্টিনাও দারুণ খেলেছে তাদের ম্যাচে। লিওনেল মেসির জাদুতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা।

কোয়ার্টারে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপে এ নেদারল্যান্ডসকে সেমিফাইনালে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল মেসিরা।

 

যেখানে তাদের ত্রাতা হয়েছিলেন গোলরক্ষক রোমেরো। এবারও এমন কেউ ত্রাতা হয়ে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তোলেন কি না, সেটিই দেখার বিষয়। আগামী ৯ ডিসেম্বর রাতে মুখোমুখি হবে তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023