শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

নকআউট পর্বে কে কার প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। গ্রুপ পর্বের ৩২ দল থেকে এখন বিশ্বকাপে টিকে আছে ১৬ দল। আর এই ১৬ দল নিয়ে আজ শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্ব। এখন থেকে ৮ দল পরের রাউন্ডে যাবে।

বিশ্বকাপ এখন নকআউট পর্বে উন্নীত হওয়ায় প্রতিটি দলের জন্যই ম্যাচগুলো এখন একেকটি ফাইনাল। যেখানে জয় পেলে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে। আর হারলেই বিদায় ঘটবে। এ ছাড়া এই রাউন্ড থেকেই শুরু হবে পেনাল্টি শুটআউট।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র। আর রাত ১টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া।

আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স-পোল্যান্ড। আর রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড-সেনেগাল।

আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় আল জানোব স্টেডিয়ামে মুখোমুখি হবে জাপান-ক্রোয়েশিয়া। আর রাত ১টায় স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হবে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া।

৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো-স্পেন। আর রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল-সুইজারল্যান্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023