শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ রেফারি ‘পুলিশ ইন্সপেক্টর’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে পুলিশ ইন্সপেক্টরের কড়া নজরে থাকতে চলেছেন আর্জেন্টিনা-পোল্যান্ডের ফুটবল দল। একটু এদিক-সেদিক হলে হাতে উঠবে হাতকড়া। বিশ্বকাপে ‘ডু অর ডাই’ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এমন ম্যাচে মেসি-লেভানদোভস্কির দায়িত্বভার এসে পড়েছে এক পুলিশ ইন্সপেক্টরের কাঁধে।

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের রেফারি হিসেবে থাকবেন ডাচ পুলিশ ইন্সপেক্টর ড্যানি মেকেলিয়ে। ড্যানি মেকেলিয়ে ছাড়াও তার সহকারী হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। এ ছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ। মাত্র ১৬ বছর বয়সে রেফারি হিসেবে আবির্ভূত ড্যানি মেকেলিয়ে নেদারল্যান্ডসের রটারড্যাম প্রদেশে পুলিশ ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন তিনি।

ড্যানি মেকেলিয়ের তৃতীয় ডিভিশনে ফুটবল খেলেছেন। চোটের কারণে সেই ক্যারিয়ার বেশি দূর এগোয়নি। ক্যারিয়ারে তিনি ৫৮৯টি ম্যাচ পরিচালনা করে হলুদ কার্ড দিয়েছেন ১৮৫৪টি ও লাল কার্ড দিয়েছেন ৭৫টি। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিফার সঙ্গে তার যাত্রা শুরু হয়।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ২০২০ সালের ইউরোর ফাইনালে ইংল্যান্ড ও ইতালির মধ্যকার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। তবে পেশায় পুলিশ এবং রেফারি হলেও ফুটবলকে প্রাণ দিয়ে ভালোবাসেন মেকেলিয়ে। মেসি তার অন্যতম পছন্দের ফুটবলার। কিন্তু তাই বলে নিজের দায়িত্ব পালন করার সময় মেসিকে বাড়তি সুবিধে দিতে নারাজ ডাচ রেফারি। তার চোখে সবাই সমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023