আজ ইংল্যান্ড-ইরানসহ মাঠে নামবে ছয়টি দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২

পর্দা উঠেছে কাতার বিশ্বকাপের। সোমবার (২১ নভেম্বর) বিশ্বকাপে রয়েছে তিনটি ম্যাচ। এই ম্যাচগুলোতে মাঠে নামবে ‘এ’ ও ‘বি’ গ্রুপের ছয়টি দল।

খেলতে নামা দলগুলো হলো- ইংল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ইরান, সেনেগাল এবং ওয়েলস।

আজকের প্রথম ম্যাচে হট ফেবারিট ইংল্যান্ডের প্রতিপক্ষ ইরান। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। যা বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি সরাসরি সম্প্রচার করা হবে।

দিনের দ্বিতীয় ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এ ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। যা বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি সরাসরি সম্প্রচার করা হবে।

রাত ১টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ওয়েলস। এটিই আজকের দিনের শেষ ম্যাচ। যা বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভিতে সম্প্রচার করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023