শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

রাজধানীতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. জজ মিয়া (৩৬) আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)।

এই তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা সালাউদ্দিন জানান, ওরা সবাই বন্ধু। ঘুরতে বের হয়েছিলেন। খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন থাকতেন দক্ষিণ মুগদা এলাকায়। জজ মিয়াও থাকতেন একই এলাকায়। আর মেহেদী হাসানের বাসা মুগদা মেডিকেলের পাশে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023