শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

দেশের পথে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

দেশের পথে উড়াল দিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেই দলের সঙ্গে নেয় সাকিব আল হাসান। সাকিব ছাড়াও নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজও ছাড়েনি অস্ট্রেলিয়া।

সোমবার অ্যাডিলেড সময় সকাল হতেই হোটেল ছাড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ান ছাড়েন তারা। সবকিছু ঠিক থাকলে সোমবার রাতেই তাদের বাংলাদেশে থাকার কথা।

সাকিব আল হাসান অ্যাডিলেড থেকে গেছেন সিডনিতে। তার পরবর্তী গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে থাকা পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন সাকিব। তিন ক্রিকেটার ছাড়া বাকিরা এখন ঢাকায় ফেরার উড়ানে আছেন। সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন সময় কাটাবেন বলে জানা গেছে। ঘুরে বেড়াবেন নিজেদের মতো করে। আবার তাসকিন আহমেদের স্ত্রী-সন্তান সঙ্গে থাকলেও দলের সঙ্গেই অস্ট্রেলিয়া ছেড়েছেন এই পেসার।

রোববার পাকিস্তানকে হারাতে পারলে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠতো বাংলাদেশ। কিন্তু অ্যাডিলেড ওভালে ৫ উইকেটের হারে টাইগাররা। তবে এবারের বিশ্বকাপে এসেছে দুটি জয়।

গ্রুপপর্বে জিম্বাবুয়েকে ৩ রানে আর নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে দল। কিন্তু দক্ষিণ আফ্রিকা (১০৪ রানে), ভারত (৫ রানে) ও পাকিস্তানের (৫ উইকেটে) কাছে হেরে গ্রুপে পঞ্চম হয়ে মিশন শেষ বাংলাদেশের।

দেশে ফিরে অবশ্য তেমন একটা বিশ্রামের সুযোগ নেই। ডিসেম্বরে ভারতের সঙ্গে দেশের মাঠে সিরিজ। সেই সিরিজের শুরু থেকে সাকিব থাকবেন কীনা এটা এখনো নিশ্চিত জানা যায়নি। আপাতত অধিনায়ক পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023