শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে টিম টাইগার।

ব্যাট করতে নেমে সূচনাটা ভালোই ছিলো বাংলাদেশের। বিশেষ করে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং শুরু করেন লিটন দাস। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ২১ রানের জুটি গড়ে ফেলেন তিনি।

কিন্তু শাহিন শাহ আফ্রিদির বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলটিকে এক পা এগিয়ে এসে খেলার চেষ্টা করেন লিটন। কিন্তু বল চলে যায় থার্ডম্যান অঞ্চলে শান মাসুদের হাতে। ফলে ৮ বলে ১০ রান করে বিদায় নেন তিনি।

লিটনের আউটের পর সৌম্যকে সাথে নিয়ে দশ ওভারে দলীয় ৭০ রান তুলে ফেলেন শান্ত। তবে সে সুসময়টা বেশিক্ষণ টিকলো না। ইনিংসের ১১তম ওভারে শাদাব খান সৌম্য সরকারের পর সাকিব আল হাসানকে পরপর দুই বলে ফেরালেন। তাতেই বাংলাদেশ বেশ বিপাকে পড়ে যায়।

সাকিব সাজঘরে ফিরলেও ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার আগে ৪৮ বলে খেলেন ৫৪ রানের ইনিংস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023