শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

গাজীপুরে বাসচাপায় নিহত ৪

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

গাজীপুরের তেলিপাড়ায় এলাকায় বাসচাপায় ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ভ্যানচালক বোরহান (৪০), মাছ ব্যবসায়ী ইউনুস (৩৫), সোহরাব (৩২)। নিহত অপরজনের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে একটু উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি মাছভর্তি ভ্যানগাড়িতে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় বাসটি আটক করে ডাম্পিং করা হলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহের ওই এলাকায় একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023