শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

দিনাজপুরে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন (৩০) সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে এবং জাহিদ (৩২) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সুন্দরৈ এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কলেজ মোড় এলাকা থেকে মোটরসাইকেল যোগে পাথর বোঝাই ট্রাক ওভারটেক করে টার্মিনালের দিকে যাচ্ছিলেন তারা। এসময় অপর একটি ট্রাক সামনাসামনি আসলে দুই ট্রাকের মাঝে মোটরসাইকেলের হ্যান্ডেল আটকে রাস্তায় ছিটকে পড়েন তারা। এতে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হন ওই দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক দুটি পালিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023