শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

দুই ব্রাজিলিয়ানের গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়রের নৈপুণ্যে চ্যাম্পিয়ন লিগে জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। শাখতার দোনেৎস্ককে ২-১ ব্যবধানে হারায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ‘এফ’ গ্রুপের ম্যাচে দোনেৎস্ককে আতিথেয়তা জানায় রিয়াল। আক্রমণাত্মক শুরু করা স্বাগতিকরা ত্রয়োদশ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায়। চুয়ামেনির দারুণ পাস বক্স থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ম্যাচের ২৮তম মিনিটে ব্যবধান বাড়ান আরেক ব্রাজিলিয়ান ভিনিসিউস। বক্সে থেকে দারুণ শটে জাল খুঁজে নেন তিনি। তবে ৩৯তম মিনিটে ব্যবধান কমান ওলেকসান্দ্র জুবকভ।

দ্বিতীয়ার্ধে আক্রমণ চালায় রিয়াল। তবে স্প্যানিশ জায়ান্টদের রুখে দেন শাখতারের ডিফেন্ডাররাও। ক্লাবটির গোলরক্ষকও বেশ কয়েকটি আক্রমণ ভেস্তে দেন।

ম্যাচের নির্ধারিত সময় শেষে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023