শুরুতেই চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২

দাপুটে জয় দিয়ে নারী এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ আজ পাকিস্তানের বিপক্ষে শুরুতেই পড়েছে বড় চাপে।

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আজও টসভাগ্য সহায় হয়নি টাইগ্রেসদের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেও ধাক্কা খায় বাংলাদেশ। ডায়ানা বায়াগের বল ইনসাইডেজ হয়ে বোল্ড হন শামীমা সুলতানা (১)।

পরের ওভারে সাদিয়া ইকবালকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড ফারজানা হক (১)। এরপর রুমানা আহমেদও এলবিডব্লিউর শিকার মাত্র ১ রানে। দলের বোর্ডে ৩ রান উঠতেই ৩ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023