শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

হঠাৎ ইডেন বন্ধ ঘোষণা, ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

ইডেন মহিলা কলেজ আকস্মিক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হলগুলোর সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল সোমবার রাতে হল কর্তৃপক্ষ মাইকিং করে আবাসিক ছাত্রীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে।

আবাসিক শিক্ষার্থীরা জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়। ৮ অক্টোবর পর্যন্ত হল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আগামী ১ অক্টোবর থেকে দূর্গা পূজা, ঈদের মিলাদুন্নবী, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি শুরু হয়ে তা ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

এদিকে, ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে গত শনিবার থেকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস উত্তপ্ত। এসব ঘটনার জেরে সোমবার রাত পর্যন্ত ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023