শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

কিউইদের দল ঘোষণা, সপ্তম বিশ্বকাপ খেলবেন গাপটিল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই দলে যুক্ত করা হয়েছে ফাস্ট বোলার অ্যাডাম মিলনেকে। ইনজুরির কারণে দলের সাম্প্রতিক সফরে ছিলেন না তিনি। গত বছর সংযুক্ত আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন এই ডানহাতি। সেবার লকি ফার্গুসনের ইনজুরির কারণে সুযোগ পেয়েছিলেন তিনি।

এবার সেই ফার্গুসনও আছেন। সেই সঙ্গে কিউইদের পেস ইউনিটে আছে অভিজ্ঞ টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

১৫ সদস্যের এই দলে ডাক পেয়েছেন ফিন অ্যালেন ও মিচেল ব্রেসওয়েল। গত বিশ্বকাপ দলের সঙ্গে এবারের দলে এ দুজনই শুধু যুক্ত হলেন। এছাড়া ডেভন কনওয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। আর মার্ক চ্যাপম্যান ও ইশ সোধি তাদের জায়গা ধরে রেখেছেন।

ইনজুরির কারণে অলরাউন্ডার কাইল জেমিসন জায়গা পাননি। তবে প্রথম নিউজিল্যান্ড ক্রিকেটার হিসেবে সাতটি বিশ্বকাপই খেলতে যাচ্ছেন ওপেনার মার্টিন গাপটিল।

এই দলটিই আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে খেলবে।

আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে বিশ্বকাপ। যেখানে ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কিউইরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023