শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

কাতার বিশ্বকাপের টিকিট পেলেই মিলবে যেসব সুবিধা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

কাতারে ফিফা বিশ্বকাপ নিয়ে চলমান উৎসব আমেজের মধ্যে নতুন আনন্দের খবর দিলো কাতার সরকার। বিশ্বকাপের টিকিট পাওয়া বা হায়া কার্ডধারী দর্শকরা নিজেদের পছন্দের তিনজনকে কাতারে নিয়ে আসতে পারবেন। এ ছাড়া কাতারের প্রতিবেশী আরও চারটি দেশে ফ্রি প্রবেশের ভিসা পাবেন তারা।

কাতারে ফিফা বিশ্বকাপে আরও বাড়তি আনন্দের মাত্রা দিতেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবারের বিশ্বকাপের টিকিট পাওয়া ব্যক্তিরা টিকিট পায়নি এমন তিনজনকে কাতারে নিয়ে আসার সুযোগ পাবেন। তবে সেই ব্যক্তিরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন না। খেলা দেখা ছাড়া ফিফার অন্যান্য আনন্দ উৎসবে অংশ নিতে পারবেন তারা। এ ছাড়া তারা সৌদি আরব, দুবাই, জর্ডান ও ওমানের ফ্রি অ্যান্ট্রি ভিসা পাবেন বলেও ঘোষণা দিয়েছে সরকার।

কাতারের ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি সংক্রান্ত সুপ্রিম কমিটির মহাপরিচালক ইঞ্জিনিয়ার ইয়াসির আল-জামাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এমন খবরে প্রবাসী বাংলাদেশিরা আনন্দ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023