বিশ্বকাপের আগে ব্রাজিলের দুই প্রীতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২

বিশ্বকাপের আগে আগামী মাসে প্রীতি ম্যাচে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল। ম্যাচ দুটোর জন্য আগামী শুক্রবার স্কোয়াড ঘোষণা করবেন হেডকোচ তিতে।

আনকোরা খেলোয়াড়দেরই এখানে পরখ করে নেবেন তিনি, যারা বিশ্বকাপ বাছাইপর্বে খুব বেশি ম্যাচ খেলেননি। চাপ কমাতে চান নেইমার-কাসেমিরোর মতো অভিজ্ঞদের ওপর থেকে। ফ্লামেঙ্গোর স্ট্রাইকার পেদ্রোর খুব ভালো সম্ভাবনা আছে সুযোগ পাওয়ার। ঘানা ও তিউনিসিয়া দুই দলই কাতার বিশ্বকাপের টিকিট কেটে রেখেছে।

গ্রুপ ‘এইচ’-এ ঘানার সঙ্গী দক্ষিণ কোরিয়া, পর্তুগাল ও উরুগুয়ে। যা অন্যতম কঠিন গ্রুপ বলেই বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে তিউনিসিয়া গ্রুপ ‘ডি’ তে খেলবে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে রয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023