পঞ্চাশের আগে ছয় উইকেট শেষ জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২

টানা তিন ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচে শুরুতে ব্যাট করেছে। তিন ম্যাচেই শুরুতে জিম্বাবুয়ে শিবিরে ধাক্কাও দিয়েছে। তবে শেষ ম্যাচের আঘাতটা বড়। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পেসার ও স্পিনাররা মিলে শুরুতেই জিম্বাবুয়ের ছয় উইকেট তুলে নিয়েছে।

জিম্বাবুয়ে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন ক্লিভ মাদান্দে ও লুক জনজি। দুই ওপেনার তাকুজওনাসে কাইতানো (০) এবং তাদিওনাসে মুরুমানি (১) ‍ব্যর্থ হয়ে ফেরেন হাসান মাহমুদ ও মেহেদি মিরাজের বলে।

অভিষেক ওয়ানডে খেলতে নামা এবাদত হোসেন নিজের দ্বিতীয় ওভারে পরপর ওয়েলসি মাধেভেরে (১) ও সিকান্দার রাজাকে ফিরিয়েছেন। আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা রাজা গোল্ডেন ডাক মেরেছেন। তাইজুল ইসলাম ফিরিয়েছেন ইনোসেন্ট কায়াকে (১০) ও টনি মুনুঙ্গাকে (১৩)।

এর আগে বাংলাদেশ টস হেরে ব্যাট করে ৯ উইকেটে ২৫৬ রান তুলেছে। দলের হয়ে ৭১ বলে ছয়টি চার ও চার ছক্কায় ৭৬ রানের ভালো ইনিংস খেলেছেন ওপেনার এনামুল হক। আফিফ হোসেন ৮১ বলে ছয়টি চার ও দুই ছক্কায় খেলেন ৮৫ রানের হার না মানা ইনিংস।

দলের অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেননি। ওপেনার তামিম ৩০ বলে খেলেন ১৯ রানের ইনিংস। অভিজ্ঞ মাহমুদউল্লাহ ৬৯ বলে ৩৯ রান করেন। এছাড়া মেহেদি মিরাজ ১৪ রানের ইনিংস খেলেন। মুশফিক, শান্ত, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর শূন্য করে আউট হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023