শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

ম্যাচ চলাকালে আফগান স্টেডিয়ামে বিস্ফোরণ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ঘুরে দাঁড়ানোর জন্য লড়ছে। ক্রিকেট দেশটির জনগণের একমাত্র বিনোদনের উপলক্ষ্য। মোহাম্মদ নবী-রশিদ খানরা যখন নিজের দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে, ঠিক তখনই কাবুলের স্টেডিয়ামে বোমা হামলার ঘটনা ঘটলো।

গতকাল শুক্রবার কাবুল ক্রিকেট স্টেডিয়ামে পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শাপাগিজার ম্যাচ চলছিল। ম্যাচে লড়ছিল বন্দ-ই-আমির ড্রাগনস ও পামির জালমি। খেলাটি দেখতে স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন জাতিসংঘের প্রতিনিধিরাও।

ঠিক এমন সময় বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টেডিয়ামের গ্যালারি। বোমার শব্দে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন দর্শকরা। তবে দ্রুতই খেলোয়াড়দের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। বোমা বিস্ফোরণে চারজন দর্শক আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

আফগানিস্তানের ক্রিকেটের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘শাপাগিজা লিগের ম্যাচ চলছিল। ম্যাচটি দেখতে এসেছিলেন জাতিসংঘের প্রতিনিধিরাও। এমন সময়ে গ্যালারিতে একটি বোমা বিস্ফোরিত হলে চারজন সাধারণ দর্শক আহত হন।’

২০১৩ সালে শুরু হও আফগানিস্তানের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শাপাগিজায় এখন আটটি ফ্র্যাঞ্চাইজি খেলে। এই লিগটিতে জাতীয় দল, ‘এ’ দল ও হাই-পারফরম্যান্স দলের খেলোয়াড়রা ছাড়াও খেলে থাকেন বিদেশি ক্রিকেটাররাও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023