শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ, ফের কমলাপুরে রনি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

রেলে অনিয়ম-নৈরাজ্য বন্ধে ফের কমলাপুর রেলস্টেশনে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তবে এবার রনি একা নন, তার সঙ্গে সহপাঠী ও বন্ধুরাও আন্দোলনে যোগ দিয়েছেন। এখন তারা রেলস্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

রনির ৬ দফা দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে এই আন্দোলন শুরু হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রনি কমলাপুরে যান। এসময় তার দেই হাতে প্রতীকী শিকলে বাঁধা ছিল। গলায় ঝুলানো ছিল রেলের অনিয়ম-দুর্নীতি নিয়ে লেখা ছোট্ট বোর্ড। এছাড়া রনির সঙ্গে ১০-১৫ জন সহপাঠী, বন্ধু এই আন্দোলনে যোগ দিয়েছেন।

সাংবাদিকদের রনি বলেন, ৬ দফা দাবি মানতে রেলওয়েকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু তাররা অব্যবস্থাপনা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তাই আজ একই দাবি আদায়ে সহপাঠী ও বন্ধুদের নিয়ে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নিয়েছি।

তিনি আরও বলেন, স্মারকলিপি দেওয়ার আগে ১৩ দিন ধরে কমলাপুর স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেছি। বন্ধু-বান্ধবসহ একদল শিক্ষার্থীকে নিয়ে লং মার্চ করেছি। কিন্তু রেলওয়ের কোনো পরিবর্তন দেখছি না। অথচ এই দাবিগুলো দেশের ১৮ কোটি মানুষের। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

রনির ৬ দফা

১. টিকিট ব্যবস্থাপনায় সহজ ডটকমের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে; হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে।

২. যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে।

৩. অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে। সেই সাথে অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

৪. যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

৫. ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বৃদ্ধি করতে হবে।

৬. ট্রেনে ন্যায্যমূল্যে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেন মহিউদ্দিন রনি। ১৩ দিন ধরে তিনি অবস্থান নেন সেখানে।

শুরুতে একা আন্দোলনে নামলেও পরে তার বন্ধু, সহপাঠীসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থীও তাতে অংশ নেন। সেখানে অবস্থান নিয়ে গান, কবিতা, পথনাটক ও দুর্নীতিবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসেন তারা।

রনি ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023