১০০তম টেস্ট হারের লজ্জায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এই হারের মধ্যদিয়ে টাইগাররা নিজেদের ইতিহাসে একটি লজ্জাও যোগ করল। এই টেস্টে হেরে ১০০তম ম্যাচ হার দেখলো বাংলাদেশ।

যদিও বাংলাদেশের আগে ১০০তম টেস্ট হার দেখেছে আরও ৮টি দেশ। কিন্তু এদের মধ্যে সবচেয়ে কম টেস্ট খেলে ১০০টি হারের আরেক বাজে রেকর্ড গড়ল বাংলাদেশ।

সাদা পোশাকে বাংলাদেশের অভিষেক ঘটে ২০০০ সালে ভারতের বিপক্ষে। এখন পর্যন্ত খেলেছে ১৩৪ টেস্ট। যার ১০০টিতেই হার। বাকি ৩৪ টেস্টের মধ্যে ১৬টি জয় ও ১৮টি ড্র।
আগের বাজে রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডে। কিউইরা ২৪১টি টেস্ট ম্যাচে শততম হার দেখে। সেসময় ৩৩টিতে জয় ছিল তাদের।

এছাড়া এনিয়ে ৩৫ বার ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। এটি সর্বোচ্চ হিসেবে বাংলাদেশের রেকর্ড। জিম্বাবুয়ে ১৮ বার হেরে দ্বিতীয়স্থানে আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023