শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

চেয়ারম্যানরাই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

সদ্য বিলুপ্ত ৬১টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে সদ্য বিদায়ী চেয়ারম্যানরাই দায়িত্ব পেয়েছেন। বুধবার এ সংক্রান্ত আদেশ জেলায় জেলায় পাঠিয়ে দেয়া হচ্ছে বলে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, সদ্য সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানরাই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। আজই আমরা প্রজ্ঞাপন জারি করেছি। তাদের দায়িত্ব আজ থেকেই শুরু হবে। তবে প্রশাসক হিসেবে তাদের মেয়াদ কোনোভাবেই ছয় মাসের বেশি হবে না।

গত ১৭ এপ্রিল দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পর্ষদগুলো বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এসব পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেয়া হয়েছে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের।

সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদের ‘সচিব’ পদের নাম বদলে ‘নির্বাহী কর্মকর্তা’ করা হয়েছে।

গত ১৮ এপ্রিল এক আদেশে সব জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাদের তা জানিয়ে দেয় স্থানীয় সরকার বিভাগ। জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে গত ৬ এপ্রিল ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২’ সংসদে পাস হয়। ১৩ এপ্রিল সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগ মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023