শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

শাহজালাল বিমানবন্দরের টয়লেটে মিলল সাড়ে ৫ কেজি স্বর্ণ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় ৪৬টি স্বর্ণ বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম।

এ বিষয়টি গণমাধ্যমকে শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে কাস্টমস গোয়েন্দা দল। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ারপোর্টের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ান ২টি বান্ডেল পাওয়া যায়। যেখানে ৪৬টি স্বর্ণের বার ছিল। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা।

অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণবারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023