আইসিসি র‌্যাংকিংয়ে পাকিস্তানকে টপকালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির র‌্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। এরমধ্যে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের হারের পর পথটা আরও সহজ হয়ে যায়। বর্তমানে পাকিস্তানকে টপকে ছয়ে উঠে এসেছে টাইগাররা।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে ৮৮ রানে পরাজিত হয় স্বাগতিক পাকিস্তান। এই হারের কারণে রেটিং পয়েন্টে ৯৩ থেকে ৯২.৫০-এ নেমে এসেছে দলটি। ফলে ৯৩.০৬ রেটিং নিয়ে সপ্তম স্থানে থাকা বাংলাদেশ উঠে এসেছে ছয়ে। বর্তমানে পাকিস্তান এক ধাপ পিছিয়ে অবস্থান করছে সাতে।

এছাড়া এ সিরিজের বাকি ম্যাচগুলোতে পাকিস্তান পরাজিত হলে দীর্ঘ সময়ের জন্য র‌্যাংকিংয়ের ছয়ে থাকবে সুপার লিগের শীর্ষে থাকা বাংলাদেশ দল। কিন্তু বাবর আজমের দল যদি একটি ম্যাচও জিতে তাহলে আবার র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে তারা।

আইসিসি র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ১২১ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। তারপরই ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে জয়ের ফলে ১ পয়েন্ট বেড়ে ১১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান অস্ট্রেলিয়ার। ১১০ পয়েন্ট নিয়ে চারে ভারত। এছাড়া ১০২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023