শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

বিয়েতে জুতা চুরি; মামলা করলেন ম্যাক্সওয়েল!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবার ভারতীয় জামাই হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতাবেন। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিনি রামনের সঙ্গে কয়েকদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ম্যাক্সওয়েল এবং বিনি। এর আগে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন এ দুইজন। বিয়ের অনুষ্ঠানে শুধু আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। প্রথমে অস্ট্রেলীয় রীতি মেনে তাদের বিয়ে হয়। তারপর ভারতীয় পোষাকে এবং রীতি মেনে তারা আনুষ্ঠানিকতা সারেন। এর আগে তাদের বিয়ে উপলক্ষে মেহেদি পার্টি এবং গানের আসরও বসে। এমন খুশির দিনেই কিনা ম্যাক্সওয়েলের জুতা চুরি!

উপমহাদেশের বিয়েতে নতুন জামাইয়ের জুতা লুকিয়ে রাখা শ্যালক-শ্যালিকাদের কাছে ভারী মজার বিষয়। প্রায় সব বিয়েতেই এমনটা হয়ে থাকে। কঠোর নিরাপত্তার মাঝেও ম্যাক্সওয়েলের জুতা এভাবে কেউ নিয়ে লুকিয়ে রাখেন। বেচারা ম্যাক্সওয়েল জুতা চুরি হয়ে গিয়েছে ভেবে সোজা থানায় গিয়ে অভিযোগ করেন। পরে উপমহাদেশের বিয়ের এই মজার রীতির কথা জানতে পেরে অভিযোগ প্রত্যাহার করে নেন বাইশ গজের এই বিধ্বংসী ব্যাটার। সূত্র: আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023