শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

তাকসিন ঝড়ে লণ্ডভণ্ড প্রোটিয়া শিবির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২

সেঞ্চুরিয়ানের আকাশ ছিল মেঘহীন। ছিল রৌদ্রের ঝলঝলানি। কে ভেবেছিল, এসবের মধ্যে একটি ভয়ানক ঝড় আসবে প্রোটিয়া শিবিরে!

টাইগার পেসার তাসকিন আহমেদ সেই ঝড় হয়েই যেনো অবির্ভূত হলেন। ৮ ওভারে মাত্র ৩০ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৬ রানে ৮ উইকেট!

ম্যাচ শুরুর আগে এমনটা নিশ্চয়ই ভাবেননি সমর্থকরা!

টাইগাররা উজ্জীবিত। তাদের চোখে সিরিজ জয়ের স্বপ্ন।

এ স্বপ্ন শুধু যে তাদের চোখে- এমনটা বলা ভুল। গ্যালারিতে থাকা বাংলাদেশি দর্শক, আর দেশে টেলিভিশনের পর্দায় চোখ রাখা কোটি বাঙালির চোখেও একই স্বপ্ন।

বাংলাদেশ কি আজ জয়ের দেখা পাবে?

তিন ম্যাচের সিরিজে এর আগে একটি জয় পেয়েছিল টাইগাররা। একটি জয় ছিল প্রোটিয়াদেরও। তৃতীয় ম্যাচটি তাই অঘোষিত ফাইনাল; যে জিতবে তার হাতেই যাবে একদিনের সিরিজের ট্রফি।

তাসকিন আহমেদ প্রোটিয়াদের গুরুত্বপূর্ণ উইকেটগুলোই নিয়েছেন।

উদ্বোধনী ব্যাটার জ্যানেম্যান মালান (৫৬ বলে ৩৯ রান), কাইল ভ্যারেইন (১৬ বলে ৯ রান), ডুয়াইন প্রিটোরিয়াস (২৯ বলে ২০ রান), ডেভিড মালান (৩১ বলে ১৬ রান) ও কাগিসো রাবাদার (৩ বলে ৪ রান) উইকেট নিয়েছেন তিনি।

দেশে মা ও সন্তানদের হাসপাতালে রেখে দেশের জন্য মাঠে লড়তে থাকা সাকিব আল হাসান নিয়েছেন একটি উইকেট। তিনি প্রোটিয়া অধিনায়ক টেম্বা বেবুমাকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন। বেবুমা ১১ বলে করেছেন ২ রান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023