শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দুর্ঘটনাকবলিত ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, শ্যালক-দুলাভাই নিহত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন।

রোববার (২০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাউগাঁ রাজাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের বড়বন্দর এলাকার আনোয়ারুল ইসলাম কৃষন মজুমদার (২৩) ও তার শ্যালক নজরুল ইসলাম (২২)।

পুলিশ জানায়, শালা-দুলাভাই মিলে ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কেরে ওপর দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত আরেকটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে দুজনই মারা যান। তাদের মরদেহ উদ্ধারে গিয়ে ২২ বোতল ফেনসিডিলও জব্দ করে পুলিশ।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধারের সময় ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানা যাবে।

সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023