শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

ক্রিকেটাঙ্গনে তোলপাড়; এক বছরে যেসব ম্যাচ খেলেননি সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে খেলার জন্য পুরোপুরি ফিট না, রবিবার দেশ ছাড়ায় সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সেকথা জানিয়েছিলেন নিজেই। বলেছিলেন, ‘শারীরিক ও মানসিক দুইদিক থেকেই আসন্ন সিরিজের জন্য তিনি ফিট নন।’

এরপরই দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। দিন না ঘুরতেই সাকিবের দিকে পাল্টা অভিযোগের তীর ছুড়েছেন ‍বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।

তবে সাকিবের হঠাৎ সিরিজ থেকে সরে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০২১ সালে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশ দল ম্যাচ খেলেছে ৪৬টি। যার মধ্যে সাকিব খেলেছেন ৩৩টি। কখনও ইনজুরি কখনও বা ছুটি নিয়ে ১৩টি ম্যাচ খেলেননি এ অলরাউন্ডার।
থাই ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেননি সাকিব। এপ্রিলে শ্রীলংকার মাঠে দুটি টেস্ট থেকে ছুটি নিয়ে আইপিএল খেলেছিলেন। বিশ্বকাপপরবর্তী চোটের কারণে নভেম্বরে খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট। গত বছর ওয়ানডেতে বাংলাদেশ ১২ ম্যাচ খেললেও তিনটি ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় মার্চে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে ছিলেন।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২০২১ সালে ২৭ ম্যাচ খেললেও সাকিব মিস করেছিলেন ৬টি। যার তিনটি ছিল নিউজিল্যান্ড সফরে; আর বাকি তিনটি দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023