শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

বাংলাদেশকে ২০৮ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

প্রথম বারের মত এবার বিশ্বকাপ খেলতে নেমেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের ডুনেডিনে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে প্রোটিয়া নারীদের ২০৭ রানে অলআউট করেছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক।

শুরুতে ব্যাট করতে নেমে ৩০ রানের উদ্বোধনী জুটি পায় দক্ষিণ আফ্রিকা। ৮ রান করা তাজমিন ব্রিটসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ফারিহা তৃষা। আরেক ওপেনার লরা ওলভার্ড ৫২ বলে করেন ৪১ রান। তাকে বোল্ড করে সাজঘরের পথ দেখান ঋতু মণি।

মাঝে মারিজান ক্যাপ ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি। ৪৫ বলে ৪২ রান করা এই ব্যাটসম্যানকে আউট করেন জাহানারা আলম। ৪০ বলে ৩৯ রান আসে ক্লো ট্রায়নের ব্যাটে। তাকে আউট করেন পেসার ফারিহা তৃষা।

এই দুইজনের বিদায়ের পর দ্রুতই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন ফারিহা তৃষা। জাহানারা ও ঋতু মণি পান দুটি করে উইকেট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023