শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

চায়ের দেশে বিপিএল মহারণ শুরু আজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

দুইদিন বিরতি দিয়ে আজ আবার মাথে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পেরিয়া আজ থেকে বিপিএল মহারণ শুরু হচ্ছে চায়ের দেশ সিলেটে। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ফরচুন বরিশাল। দিনের আরেক ম্যাচে বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স আর সিলেট সানরাইজার্স।

এবার ঢাকায় দ্বিতীয় পর্বের শেষদিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় নিজ নিজ ম্যাচে মাথে নামা হয়নি কুমিল্লা বা বরিশালের কারোরই। ৬ ম্যাচে ৪ জয়, ১ হার আর শেষ ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে থেকেই সিলেটে পা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অন্যদিকে প্রথম তিন ম্যাচের মধ্যেই দুটিতে হেরে গেলেও তারপর টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

আজকের ম্যাচে যেই দলই জিতুক তাদের সামনেই সুযোগ টেবিলের শীর্ষস্থানে একক আধিপত্য করে নিয়ে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া।

দিনের আরেক ম্যাচে টেবিলের ৪ নাম্বারে থাকা খুলনার মুখোমুখি হচ্ছে টেবিলের তলানির দল সিলেট। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র একটি জয় পাওয়া সিলেট ৩ পয়েন্ট নিয়ে আছে সবার নিচে। ঢাকা-চট্টগ্রাম পেরিয়ে এবার খেলা তাদের নিজেদের ঘরে। সিলেট কি পারবে এবার নিজের ঘরের মাঠে নিজেদের ভাগ্য ফেরাতে?

এদিকে দুই দলের আগের ম্যাচেই খুলনার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিলো চায়ের দেশের দলটি। আগের ম্যাচের হারের প্রতিশোধ কি আজ নিতে পারবে সিলেট? নাকি আগের ম্যাচের মতোই তাদের হারিয়ে সেমিফাইনাল খেলার লক্ষ্যে নিজেদের অবস্থান আরেকটু শক্ত করবে মুশফিকুর রহিমের খুলনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023