অস্ট্রিয়ায় তুষারধস: তিন দিনে ৯ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

অস্ট্রিয়ায় তুষারপাতে পর পর তিন দিনে তিনটি তুষারধসের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে , গত এক সপ্তাহে দেশটিতে শতাধিক তুষারধসের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির তিরল প্রদেশের শ্মিরণ শহরে তুষারধসে একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। খবর দ্যা টেলিগ্রামের।

একই প্রদেশের সুইজারল্যান্ডের সীমান্তবর্তী শহর স্পিসের কাছে গত শুক্রবার আরেকটি তুষারধসে ৪২ বছর বয়সি একজন অস্ট্রিয়ান পর্বত ও স্কি গাইড এবং চারজন সুইডিশ নাগরিকের মৃত্যু হয়। তাদের সবার বয়স ৪০-এর কোঠায় এবং তারা ধসে পড়া তুষারের নিচে পুরোপুরি চাপা পড়ে যান বলে পুলিশ জানিয়েছে।

এই দলটির আরেক সদস্য, ৪৩ বছর বয়সি একজন সুইডিশ, সাহায্য চেয়ে ফোন করতে সমর্থ হন এবং উদ্ধার পান বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার স্কি করার সময় আরেকটি তুষারধসে আরও দুজন অস্ট্রিয়ান মারা যান।

পুলিশ জানিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করার যাচ্ছে না। স্বজনরা এমন কথা জানানোর পর শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটের দিকে জরুরি বিভাগের কর্মীরা ৬১ বছর বয়সি এক নারী ও ৬০ বছর বয়সি এক পুরুষের মৃতদেহ উদ্ধার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023