শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

মাঠে ধূমপান করে শাস্তির মুখোমুখি শাহজাদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দিনের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু তাতেও হানা দেয় বৃষ্টি। এসব কিছুর মাঝেই মাঠে ধূমপান করে আলোচনায় ঢাকার আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি ভঙ্গ করায় তাকে তিরস্কার করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

এক বিবৃতিতে বিসিবি জানায়, শাহজাদের কার্যক্রম বোর্ডের আচরণ বিধির ২.২০ নম্বর ধারা ভঙ্গ করেছে। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের দেওয়া শাস্তি শাহজাদ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, শুক্রবার সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচের পর মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচও পণ্ড হয়ে যায়। তবে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে ঢাকা ও কুমিল্লার খেলোয়াড়রা মাঠ দেখতে নেমেছিলেন মিরপুরের সবুজ ঘাসে।

সেখানে রি-ইউনিয়ন হয়ে যায় তিন আফগানিস্তান ক্রিকেটারের। কুমিল্লার হয়ে খেলতে এসেছেন করিম জানাত। ঢাকায় খেলছেন মোহাম্মদ শাহজাদ ও ফজল হক ফারুকি। কিন্তু মোহাম্মদ শাহজাদ সেখানে এক বিতর্কের জন্ম দেন। জ্যাকেটের পকেট থেকে ভেপ বা ই-সিগারেট বের করে মাঠে প্রকাশ্যে ধূমপান করেন তিনি। একাধিকবার তাকে এই কাজ করতে দেখা যায়। সেই ধোঁয়ার কুন্ডুলি পাকিয়ে ওপরে উঠতে দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023