শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

৯ জন নয়, আইপিএল নিলামে বাংলাদেশের ৫ জন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

আইপিএলের এবারের মেগা নিলামের জন্য যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছিল, সেখানে রাখা হয়েছিল ৯ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। কিন্তু যাছাই-বাছাইয়ে বাদ পড়েছেন ৪ জন। এখন যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের ৫জনকে রাখা হয়েছে নিলামের তালিকায়।

স্বাভাবিকভাবেই সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যধারী ক্রিকেটারদের তালিকায়। ভারতীয় এবং বিদেশি মিলিয়ে মোট ৪৮জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায়। সেখানে বাংলাদেশের ২জন, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।

সাকিব-মোস্তাফিজ ছাড়াও আইপিএল নিলামের তালিকায় নাম ওঠা বাংলাদেশের বাকি তিন ক্রিকেটার হলেন লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। তিনজনেরই ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে। এর মধ্যে লিটনকে রাখা হয়েছে ২১ নাম্বার সেটে, তাসকিনকে রাখা হয়েছে ৩১ নাম্বার এবং শরিফুলেকে রাখা হয়েছে ৩৯ নাম্বার সেটে।

মোট ৫৯০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে নিলামের তালিকায়। এর মধ্যে আফগানিস্তানেরই রাখা হয়েছে ১৭ জনকে। সর্বোচ্চ অস্ট্রেলিয়ার, ৪৭ জনকে। ইংল্যান্ডের ২৪ জন, আয়ারল্যান্ডের ৫ জন, নিউজিল্যান্ডের ২৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, শ্রীলঙ্কার ২৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন, জিম্বাবুয়ের ১ জন, নামিবিয়ার ৩ জন, নেপালের ১ জন, স্কটল্যান্ডের ২ জন এবং যুক্তরাষ্ট্রের ১ জনকে রাখা হয়েছে নিলামের তালিকায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023