শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ঢাকা থেকে শাবির সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে: এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে এখন পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সংস্থাটির একটি টিম তাদের ঢাকার বিভিন্ন স্থান থেকে আটক করেছে। আটককৃতদের সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ।

তিনি বলেন, থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, সোমবার (২৪ জানুয়ারি) রাজধানীর উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তাদের পরিবার। তবে সিআইডির কেউই তাদের আটকের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023