শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ময়লার গাড়ির ধাক্কায় এবার পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

এবার রাজধানীর মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় শিখা রানী (৫৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিখা রানী তিনি উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ বলছে, গতকাল রাতে মহাখালী উড়াল সেতুর মুখে রাস্তা ঝাড় দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। এ সময় দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম রোববার বলেন, ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তারা বলেছেন, সিটি করপোরেশনের ময়লার গাড়ি শিখা রানীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, অজ্ঞাত চালককে আসামি করে মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র বলছে, ওই পরিচ্ছন্নতাকর্মী পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। সিটি করপোরেশন বলেছে, গাড়িটি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্নতাকর্মী। এর পরদিন রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খান মারা যান। গত ২ ডিসেম্বর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হয়েছেন। এসব ঘটনার পর হাফ পাস ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতেও আন্দোলন করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023