শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবে বিগ ব্যাশে নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

বিগ ব্যাশ লিগে নতুন রেকর্ড গড়লেন মেলবোর্ন স্টার্সের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। হোবার্ট হ্যারিকেনের বিরুদ্ধে ম্যাক্সওয়েল খেলেছেন ৬৪ বলে ১৫৪ রানের অপরাজিত ইনিংস। এই ইনিংস তিনি সাজিয়েছিলেন ২২টি চার ও ৪টি ছয় দিয়ে।

এই ঝড়ো ইনিংসে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট ছিল ২৪১। আইপিএলের আগে যা বেশ স্বস্তি দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরকে। কারণ এবারের রিটেনশনে তাকে ধরে রেখেছে আরসিবি। বিগ ব্যাশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান এল ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। এই টুর্নামেন্টে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ক্রেগ সিমন্সের দখলে। তিনি মাত্র ৩৯ বলে বিবিএলে সেঞ্চুরি করেছেন।

তবে বিগ ব্যাশ লিগে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন ম্যাক্সওয়েল। এই তালিকায় এর আগে এক নম্বরে ছিলেন মেলবোর্ন স্টার্সের মার্কাস স্টোইনিস। এর আগে ৭৯ বলে ১৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন স্টোইনিস।
মেলবোর্নে হোবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭৩ রান তোলে মেলবোর্ন স্টার্স। এটিই বিবিএলের ইতিহাসে কোনও দলের করা সর্বোচ্চ রান। পাশাপাশি এই টুর্নামেন্টে ব্যক্তিগত ১৫০ রান করা প্রথম প্লেয়ার হলেন ম্যাক্সি। ১০৬ রানে এই ম্যাচ জিতে নেন ম্যাক্সিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023