শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ট্রাফিক পুলিশকে টাকা ছুড়ে মারলেন বিদেশি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

রাজধানীতে ট্রাফিক পুলিশ সদস্যের দিকে এক বিদেশির টাকা ছুড়ে মারার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, চীনের এক নাগরিক ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বারবার বলেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস…মানি’ (তুমি টাকা চাচ্ছো, আমি তোমাকে টাকা দিচ্ছি)। এই বলে তিনি টাকা ছুড়ে মারেন। তখন অশ্লীল ভাষায় কথাও বলেন ওই বিদেশি।

চীনের ওই নাগরিক একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন বলে জানা গেছে। রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় গত ১৮ জানুয়ারি ভিডিওটি ধারণ করা হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ সংবাদমাধ্যমকে বলেন, বিদেশি নাগরিক হলেই যে তার গাড়ির কাগজপত্র পরীক্ষা করা যাবে না, এমন কোনো কথা নেই। আর দায়িত্বরত ট্র্যাফিক সার্জেন্টের শরীরে ক্যামেরা ছিল। তার ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়েছে। শুধু ভিডিও নয় সবার সঙ্গে কথা বলা হচ্ছে এবং যদি সার্জেন্ট টাকা চেয়েই থাকে তাহলে তার শাস্তি হবে। আর যদি ওই বিদেশি অপরাধ করে থাকেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে মামলা পর্যন্ত হতে পারে বলেও জানান তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি।

টাকা ছুড়ে মারার বিষয়ে তিনি বলেন, এতে পুলিশসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাছাড়া সার্জেন্ট কথা বলছিলেন গাড়িচালকের সঙ্গে। হঠাৎ ওই বিদেশি কেন এতো রাগান্বিত হলেন, এ বিষয়টিও দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023