শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

দেশে ফিরছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ শেষ করে আজ দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিকেলে অকল্যান্ড থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। দাপুটে নিউজিল্যান্ড, চাপে টাইগার বোলাররা
নিউজিল্যান্ডের মাটি এবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে জয়ের দেখা পেয়েছে মুমিনুল হকরা। সে হিসেবে সফল একটি সিরিজ শেষ করে বিকেল ৫টায় দেশের মাটিতে পা রাখবে টাইগাররা।

তবে মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দুদিন আগেই ফিরে এসেছেন। দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে। বাকিরা আজ ফিরছেন দেশে। দেশে এসে দুই-তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্ট ৩ দিনেই শেষ হওয়ার পর বিমানের ফ্লাইট সূচি পরিবর্তন করে আগেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার কথা ভেবেছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে সেটি সম্ভব হয়নি। পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হতো ১৩ জানুয়ারি। সে হিসেবে বাংলাদেশ দলের টিকিট কাটা হয় ১৪ জানুয়ারি শুক্রবারের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023