শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

অসুস্থ শিশুকে বের করে দিল হাসপাতাল, পথে মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

টাকা না দেওয়ায় হাসপাতাল থেকে ছয় মাসের জমজ দুই অসুস্থ শিশুকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মধ্যে একটি শিশুর মৃত্যু হয়। ঢাকার শ্যামলীর ‘আমার বাংলাদেশ হাসপাতাল’নামে একটি বেসরকারি হাসপাতালেও বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালে দায়িত্বরত এক কর্মী বলছেন, শিশু দুটিকে স্বেচ্ছায়ই তাদের মা এখান থেকে নিয়ে গিয়েছিলেন।

জমজ শিশু দুটির নাম আব্দুল্লাহ ও আহামেদ। তাদের মা আয়েশা বেগম সাভারের বাটপাড়া রেডিও কলোনিতে থাকেন। তার স্বামী কুমিল্লার হোমনা উপজেলার মো. জামাল সৌদি আরব প্রবাসী।

আয়েশা জানান, গত ৩১ ডিসেম্বর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার দুই শিশুকে। ঠাণ্ডাজনিত রোগে ভুগছিল তারা। সোহরাওয়ার্দী হাসপাতালে এনআইসিইউতে সিট খালি না থাকায় এক অ্যাম্বুলেন্স চালকের পরামর্শে কলেজ গেইট এলাকায় ‘আমার বাংলাদেশ হাসপাতালে’ভর্তি করেন দুই শিশুকে। সেখানে তুলনামূলক কম খরচে চিকিৎসা করানো হবে বলে জানানো হয়েছিল তাকে। কিন্তু ছয় দিন চিকিৎসা দেওয়ার পর তারা ১ লাখ ২৬ হাজার টাকা দাবি করে। কয়েক দফায় ৫০ হাজার টাকা দিয়েছেন তিনি। বাকি টাকার জন্য চাপ দেওয়া হয় তাকে।

পরে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ আয়েশা বেগমের । এরপর শাহিন নামে একজনের মাধ্যমে তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে পথেই একটি শিশুর মৃত্যু হয়। অন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হাসপাতাল থেকে জানানো হয়, আয়েশা বেগম ৫০ হাজার টাকা নয়, মাত্র ৪ হাজার টাকা দিয়েছে। হাসপাতালের খরচ বহন করতে পারবে না বলে স্বেচ্ছায় ‘শিশুদের কিছু হলে আমার বাংলাদেশ হাসপাতাল’ কর্তৃপক্ষ দায়ী থাকবে না’ বলে হলফনামাও দিয়েছেন তিনি। অন্যদিকে হাসপাতালের সামনের একটি ওষুধের দোকান থেকে ১০ হাজার টাকার ওষুধ নিয়ে টাকা দেয়নি। এই টাকা দেওয়ার কথা বলে সেই দোকানের কর্মচারী শাহিনকে নিয়ে গিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু বলেন, আয়েশার কাছ থেকে অভিযোগ পাওয়ার পর শাহিনকে আটক করা হয়। আয়েশা মোহাম্মদপুর থানায়ও অভিযোগ জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023