শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

১৫ হাজার বিদ্যালয় সংস্কারে ৩০০ কোটি টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

স্বল্প পরিসরে মেরামতের জন্য দেশের ১৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থের মধ্যে প্রতিটি স্কুল দুই লাখ করে টাকা পাবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, এই বরাদ্দের টাকা যাতে কোনোভাবে ভিন্ন খাতে খরচ না হয় সেদিকে নজর রাখা হবে এবং পুরো অর্থ বাবদ খরচের সব ভাউচার রাখতে হবে।

প্রাথমিকভাবে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত টাকা ব্যয়ের বিবরণী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক বরাবর পাঠাতে হবে। এই কাজটি সম্পন্ন করবেন মাঠ-পর্যায়ের কর্মকর্তারা।

বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পুরো বিষয়টি তদারকি করবেন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

পিইডিপি-৪-এর উপ-পরিচালক এইচ এম আবুল বাশার বলেন, বরাদ্দকৃত অর্থ কোনো অবস্থায়ই অন্য কাজে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত টাকাও উত্তোলন করা যাবে না। অডিট কার্যক্রমের জন্য মেরামতের সব খরচের ভাউচার সংরক্ষণ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023