শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

৫০ যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ অনেকে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় অন্তত পঞ্চাশ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ৮ থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে বক্তাবলী খেয়াঘাটে আসছিল। প্রচণ্ড কুয়াশায় আশে পাশে ভালোভাবে দেখা যাচ্ছিল না। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে দ্রুত আমাদের কয়েকটি টিম নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয় লোকজন আমাকে জানিয়েছে, ৮ থেকে ১০ জন ট্রলারের যাত্রী নিখোঁজ রয়েছে। আমাদের কাছে কিছু লোকজন দাবি করেছে তাদের স্বজন নিখোঁজ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে নিখোঁজের সংখ্যা জানার চেষ্টা করছি এবং উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023