শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

নিজ ঘরে মা-মেয়ের গলাকাটা লাশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

জামালপুরের মেলান্দহ হাইস্কুলের সামনে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বিদ্যালয়ের পাশের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জয়ফল বেগম (৫০) ও তার মেয়ে স্বপ্না আক্তার (২৫)।

জয়ফল বেগম মৃত আকমল হোসেনের স্ত্রী। তাদের দুই ছেলে বিদেশ থাকে এবং মেয়ে স্বপ্না বাড়িতেই থাকেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জয়ফল ও তার মেয়ে স্বপ্না মেলান্দহ হাইস্কুলের সামনে গোবিন্দপুর এলাকায় থাকে। শনিবার সারাদিন জয়ফলের দুই ওমান প্রবাসী ছেলে মিলন ও মিস্টার ফোন দিয়ে তাদের মাকে না পেয়ে সন্ধ্যায় বাড়িতে মামা মানিককে পাঠায়। মানিক ওই বাড়িতে পৌঁছে সামনের গেইটে তালাবদ্ধ এবং বাড়ির পেছনের গেইট দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। ভেতরে বিছানার ওপর মা-মেয়ের রক্তাক্ত গলাকাটা লাশ দেখেন তিনি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম সাংবাদিকদের জানান, কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শেষে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023