শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

‘মেসি মানুষ না, মানুষের মধ্যে সেরা রোনাল্ডো’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

ফুটবলে অলিখিতভাবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্যালন ডিঅরসহ নানা পুরস্কারের ছোঁয়ায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় এ দুজনের মাঝে।

দুই তারকার ভক্ত-অনুরাগীরাও প্রতিদ্বন্দ্বিতায় মাতেন সবসময়। মেসি না রোনাল্ডো— যুগের সেরা কে? এ নিয়ে চলে বাকবিতণ্ডা। পরিসংখ্যানের পশরা মিলিয়ে বসেন ভক্তরা।

এবার সেই প্রশ্নের উত্তরে দারুণ এক জবাব দিয়েছেন দুই তারকারই একসময়ের সতীর্থ জেরার্ড পিকে।

চার বছর রোনাল্ডোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার পর বার্সেলোনায় মেসির সঙ্গী হন পিকে।

মেসির সঙ্গে কাতালানে প্রায় ১৫ বছর খেলেছেন পিকে। তাই মেসি-রোনাল্ডোর বিষয়ে পিকের চেয়ে ভালো জানা নেই হয়তো আর কারও।

সম্প্রতি এক ক্রীড়া দৈনিক এই স্প্যানিশ তারকাকে জিজ্ঞেস করে, তার কাছে সেরা খেলোয়াড় কে?

জবাবে মেসি ও রোনাল্ডো— দুই তারকার প্রশংসায় পঞ্চমুখ হন পিকে। বলেন, ‘আমার মনে হয় তারা দুজনই দুর্দান্ত। আমরা দুজন সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। শুধু ফুটবলেরই না, ক্রীড়াঙ্গনের ইতিহাসেরই। আমি সবসময় বলি— মেসির এমন প্রতিভা আছে, যেটি অন্য কারও নেই। আমি বোঝাতে চাচ্ছি, তার বল কন্ট্রোল করার যে ক্ষমতা। মেসির পা থেকে বল দুই মিটার দূরেও যায় না। এটা সবসময় তার পায়ের কাছেই থাকে। তাকে ধরে ফেলাটা প্রায় অসম্ভব। আমি এমন প্রতিভা আর কারও মধ্যে দেখিনি। আর ক্রিশ্চিয়ানো আলাদা ধরনের ফুটবলার। অনেক আলাদা। সে লম্বা, শক্তিশালী এবং একদম পরিপূর্ণ। রোনাল্ডো যে কোনো কিছু করতে পারে। সে হেডে, ফ্রি কিকে, ওয়ান অন ওয়ান কিংবা পেনাল্টিতে গোল করতে পারে।’

এর পরও প্রশ্ন থেকেই যায়, তবে কে সেরা?

এবার জেরার্ড পিকে বলেন, ‘আমার জন্য মেসি মানুষ না কিন্তু মানুষের মধ্যে রোনাল্ডো সেরা।’

এ কথা বলে সবশেষে মেসিকে রোনাল্ডোর চাইতে এগিয়েই রাখলেন মেসি। তবে রোনাল্ডোকেও খাটো করলেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023