শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

আম্পায়ারের কারণে বাতিল হলো ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

আম্পায়ারের কারণে বাতিল হলো আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। অবশ্য এজন্য আম্পায়ারের কোনো দায় নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া একজন আম্পায়ার।

ফলে তার সংস্পর্শে আসা বাকি তিন আম্পায়ারকেও আইসোলেশনে পাঠানো হয়েছে।

যে কারণে ম্যাচটি আর মাঠে গড়াতে পারছে না। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্র ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‌‘বক্সিং ডের প্রথম ওয়ানডে বাতিল হয়েছে বিকেলে ম্যাচ অফিসিয়ালদের একজনের করোনা পজিটিভ হওয়ার খবরে। বাকি তিনজন নেগেটিভ হলেও তারা ওই আম্পায়ারের সংস্পর্শে আসায় প্রথম ওয়ানডেতে পাওয়া সম্ভব ছিল না।’

প্রথম ওয়ানডেটি বাতিল হলেও সিরিজের ২৮ এবং ৩০ ডিসেম্বর বাকি দুই ম্যাচ আয়োজন হবে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। প্রয়োজনে বাড়তি ম্যাচ অফিসিয়াল প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছে তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023