শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, দুই কলেজছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

গোপালগঞ্জের চেচানিয়াকান্দিতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ছাত্র। বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. তানভীর (১৮) ও মো. আব্দুল বাসেত (১৮) এবং আহত সিফাতুল ইসলাম (১৮) গোপালগঞ্জ শহরের হাজী লাল মিয়া সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের বাড়ী জেলা শহরের মোহাম্মাদপাড়া ও হীরাবাড়ী রোড এলাকায়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, হতাহত তিন বন্ধু মোটরসাইকেলে করে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে শহরের দিকে আসছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে খুলনাগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মো. তানভীর নিহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল বাসেতকে মৃত ঘোষণা করেন। তবে, ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023