শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

গাজীপুরের দক্ষিণখান এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা মা-ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাবা-মেয়ে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুরের দক্ষিণখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৬) ও ছেলে শোয়াইব (২)। আহত হয়েছেন আবুল হাসান (৪০) ও তার মেয়ে লাবিবা (৬)। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুরের নড়িয়া থানার দিনার এলাকায়।

রেলওয়ের কমলাপুর থানার ওসি মো. মাজহারুল হক জানান, বৃহস্পতিবার ভোরে স্ত্রী সন্তানদের নিয়ে আবুল হাসান নিজে মাইক্রোসটি চালিয়ে শরিয়তপুরে মামার বাড়ি যাচ্ছিলেন। পথে দাক্ষিণ খান রেলক্রসিং পার হওয়ার সময় ভোর সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটির পেছনের অংশে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে আবুল হাসান ও তার মেয়ে লাবিবা (৬) আহত এবং তার স্ত্রী মিতু ও শিশু পুত্র শোয়াইব নিহত হন। পরে হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আহত আবুল হাসান জানান, দুর্ঘটনার আগে রেল ক্রসিংয়ের ব্যারিয়ার তোলা ছিলো বলে তিনি মাইক্রোবাসটি নিয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেছিলেন। মাইক্রোবাসটির অর্ধেকের বেশি পার হয়ে গেলেও পেছনের অংশে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এদিকে ধীরাশ্রম রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হেলালউদ্দিন জানান, ঘনকুয়াশার মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটির পিছন দিকে ধাক্কা দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023