শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

বুকে ব্যথা-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।

হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে তিনি ৩১২ নম্বর কেবিনে ভর্তি হন। বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং কিডনিসহ একাধিক সমস্যা রয়েছে ওবায়দুল কাদেরের।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাগো নিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, আজ রুটিন চেকআপের জন্য হাসপাতালে আসেন ওবায়দুল কাদের। বুকে ব্যথাসহ একাধিক সমস্যার কথা জানালে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়। তবে তিনি ভালো রয়েছেন। মেডিকেল বোর্ড গঠন করে প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে বলে জানান বিএসএমএমইউ উপাচার্য।

বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান জানান, ওবায়দুল কাদের আগে থেকেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে। এছাড়া তিনি কিডনি সমস্যায় (একিউট কিডনি ইনজুরি) ভুগছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023