শেষ মুহূর্তে টাইগারদের হার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

সাকিব আল হাসান, মুশফিকুর রহীম আর লিটন দাসের লড়াই শেষ পর্যন্ত কোনো কাজেই লাগলো না। ব্যবধানটাই যা কমিয়েছে। ৮ রান দূরে থাকতেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। টাইগাররা হেরে গেছে ১ ইনিংস ও ৮ রানের ব্যবধানে।

আর মাত্র ২৪ মিনিট টিকতে পারলেই ম্যাচটা বাঁচিয়ে দিতে পারতো বাংলাদেশ। কিন্তু সাজিদ খানের বলে সাকিব আল হাসান আউট হয়ে যেতেই সব প্রতিরোধ ভেঙে পড়ে। ৬৩ রান করে আউট হন সাকিব।

১৪ রান করে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। এরপরের ব্যাটাররা শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন। কিন্তু পাকিস্তানি বোলারদের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেননি কেউ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023