ঢাকা টেস্ট বৃষ্টির কবলে ছিল প্রথম তিন দিন। বৃষ্টির বাধায় তৃতীয় দিন শেষে মাত্র ৬৩.২ ওভার খেলা হয়েছে। প্রথম দিনে ৫৭ ওভার খেলা হয়েছিল। গত দুইদিনে মাত্র ৬.২ ওভার খেলা হয়েছে। চতুর্থ দিনেও নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না খেলা। সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। দুই দলই মাঠে অবস্থান করছে।