শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

মাত্র ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ দিয়ে ঘরের মাঠে দর্শক ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পর চট্টগ্রামের দর্শকরা মাঠে বসে উপভোগ করেছেন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় পাঁচদিনের ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল ৪ ডিসেম্বর। এজন্য আজ শুক্রবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি।

টি-টোয়েন্টির মতো ঢাকায় ৫ ক্যাটাগরিতে বিক্রি করা হচ্ছে টিকিট। সর্বনিম্ন ৫০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শকরা। সর্বোচ্চ টিকিটের মূল্য ৫০০ টাকা।

ঢাকা টেস্টে জন্য গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১০০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে এসব টিকিট। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ।

তবে শর্ত হলো করোনাভাইরাসের (কোভিড-১৯) ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন সনদ দেখানো সাপেক্ষে। ম্যাচের দিন মাঠে প্রবেশের সময় টিকা সার্টিফিকেট দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সীদের টিকার সার্টিফিকেট লাগবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023