শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

‘সরকারি গাড়ি তো কী হইছে, কাগজটা দেখি’

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

রাজধানীর রামপুরা ব্রিজে এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভে ওই সড়কে যান চলাচল সীমিত রয়েছে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা শুধুমাত্র ঢাকার গণপরিবহন আটকে রেখে অ্যাম্বুলেন্স ও মালামালের ট্রাক ও লরি ছেড়ে দিচ্ছে।

বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পতাকাবাহী একটি গাড়ি দেখে আটকে দেয় শিক্ষার্থীরা। পরে চালক বলেন ‘এটা সরকারি গাড়ি।’

এতে শিক্ষার্থীরা বলে, ‘সরকারি গাড়ি তো কী হইছে? কাগজটা দেখি।’ এরপর ওই গাড়িটি রাস্তার পাশে থামাতে বললেও তা টেনে চলে যায়। সে সময় গাড়িটি খালি ছিল। ভেতরে কোনো ভিআইপি ছিলেন না।

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদে রামপুরা ব্রিজ অবরোধ করে চলা বিক্ষোভের কারণে রামপুরা থেকে বাড্ডা-শাহজাদপুর পর্যন্ত রাস্তার উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ট্রাফিক নিয়ন্ত্রণে বাড্ডা পোস্ট অফিস এলাকায় রামপুরার দিকের রাস্তা আটকে দিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023