শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

মাথায় আঘাত লেগে হাসপাতালে রাব্বি, কনকাশন হলেন সোহান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

মাথায় আঘাত লেগে মাঠ ছেড়ে যাওয়া ইয়াসির আলি রাব্বি আর মাঠেই নামতে পারবেন না। তার পরিবর্তে কনকাশন হিসেবে খেলতে নামবেন নুরুল হাসান সোহান।

দলের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে এ তথ্য। আরো জানানো হয়েছে, ইয়াসির আলি রাব্বির মাথায় স্ক্যান করার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। স্ক্যান রিপোর্ট আসার পর জানা যাবে, তার মাথার আঘাতটা কতটুকু এবং কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ম্যাচের ৩০তম ওভারের পঞ্চম বলটিই মাথায় লাগে রাব্বির। বলটি শট লেন্থে করেছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রচণ্ড গতির বলটিকে ডাক করে মাথার ওপর দিয়ে চলে যেতে দিয়েছিলেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু বল এতটা উপরে উঠলো না। ফলে সেটি গিয়ে আঘাত হানে রাব্বির হেলমেটে, বাম চোখের কোনের কাছে।

সঙ্গে সঙ্গে দলীয় চিকিৎসক এসে রাব্বিকে শুশ্রুষা দেয়ার চেষ্টা করেন। এরপর শাহিনের ওভারের শেষ বলটিও মোকাবেলা করেন রাব্বি। পরের ওভারটি করতে আসেন পাকিস্তান স্পিনার নৌমান আলি।

তার পুরো ওভারটাও খেলেন ইয়াসির আলি। কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে গেলেন তিনি ৩৬ রানে। যদিও শেষের দিকে মাঠে নামার সুযোগ ছিল তার। কিন্তু তার ব্যাপারে আর ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।

যেহেতু মাথায় আঘাত লেগেছে, সে কারণে কনকাশন করার সুযোগ রয়েছে। ফলে সমমানের আরেক ক্রিকেটার তথা নুরুল হাসান সোহানকেই পরিবর্তিত ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে বাংলাদেশ। এই ইনিংসেই ব্যাট করতে নামতে পারব্নে সোহান।

রাব্বির পরিবর্তে মাঠে নামলেন মেহেদী হাসান মিরাজ। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫। ২৮ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস এবং মিরাজ রয়েছেন ৫ রানে।

এর আগে দিনের শুরুর তৃতীয় বলেই পাকিস্তানি পেসার হাসান আলির হাতে বোল্ড হয়ে গেলেন উইকেটে থাকা মুশফিকুর রহিম। দুটি লুজ বল দেয়ার পর তৃতীয় বলটি পারফেক্ট কর্কার ছিল হাসান আলির। মুশফিক ভেবেছিলেন অফ স্ট্যাম্প মিস করে যাবে বলটি। এ কারণে তিনি ব্যাট দিয়ে বল না ঠেকিয়ে ছেড়ে দেন; কিন্তু না, অফস্ট্যাম্পকে উড়িয়ে নিয়েই চলে গেলো বল।

স্রেফ বোকামি ছাড়া আর কিছুই নয়। অফ স্ট্যাম্পের ওপর থাকা বলটাকেই সঠিকভাবে বিচার করতে পারলেন না মুশফিক। দিনের প্রথম বলে একটি বাউন্ডারি মেরে যেন আত্মবিশ্বাসটা আকাশে উড়তে চাইছিল তার। সেটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। হাসান আলির ট্রিকসটাই বুঝতে পারলেন না তিনি। ৩৩ বল মোকাবেলায় ১৬ রান করে আউট হলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023